নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর আইনি লড়াইয়ে আপাতত বড় ধাক্কা। তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের স্পষ্ট প্রশ্ন, গ্রেফতার যখন হয়েই গিয়েছে, তখন এত তাড়াহুড়োর প্রয়োজন কোথায়? ফলে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রাক্তন মন্ত্রীকে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে ইডি গ্রেফতার করে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। সেই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তার আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। সুজিত বসুর পক্ষের আইনজীবীর দাবি ছিল, তার মক্কেলকে ঠিক কোন ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেই কারণেই গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
তবে সেই আর্জিতে সাড়া দেয়নি হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণ করেন, সুজিত বসু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এমন পরিস্থিতিতে গ্রেফতারি খারিজের আবেদনে জরুরি শুনানির প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি জানতে চান, যদি গ্রেফতারি নিয়েই আপত্তি থাকে, তাহলে জামিনের আবেদন করা হয়নি কেন।
আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে মামলার শুনানি সম্ভব নয়। নিয়ম মেনেই জুলাই মাসে মামলাটি তালিকাভুক্ত হবে এবং তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হবে। ফলে আপাতত আইনি স্বস্তি মিলল না সুজিত বসুর। বরং তার গ্রেফতারি সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের