692ef1e085db2_WhatsApp Image 2025-12-02 at 6.04.00 AM
ডিসেম্বর ০২, ২০২৫ বিকাল ০৭:৫০ IST

গীতাতেই রয়েছে জ্ঞান , মায়াপুর ইসকনে সাড়ম্বরে উদযাপিত গীতা জয়ন্তী মহোৎসব

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মহা সমারোহে ২৯তম গীতা জয়ন্তী মহোৎসব পালিত হলো মায়াপুর ইসকনে। গত ২৫শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর, ৭ দিন ব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমন্বয়ে পালিত হয়েছে গীতা জন্ম জয়ন্তী উৎসব। ইসকনের চন্দ্রোদয় মন্দিরে অনুষ্ঠিত হয় উৎসবটি। মূল লক্ষ্য ছিল ভক্তদের গীতাপাঠের মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করানো। মানুষের জীবনের একটা সময় অতি ব্যস্ততার মধ্যে কেটে গেলেও মানুষ তার অস্তিত্ব, সংস্কৃতি ভুলে যায়। কিন্তু গীতা পাঠ মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে রয়েছে জ্ঞানচক্ষুর অন্যতম নিদর্শন।

নদীয়ার মায়াপুর ইসকনের চন্দোদয় মন্দিরে এই উৎসবে শামিল হয়েছিল দেশী বিদেশী হাজার হাজার ভক্তবৃন্দ। জগতের মঙ্গল কামনার জন্যই প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করে থাকে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। তবে এই উৎসবকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে ইসকন। আগত ভক্তবৃন্দদের জন্য রয়েছে সুব্যবস্থা। আলোক শয্যায় সজ্জিত করা হয় গোটা মায়াপুর ইসকনকে। ভক্তদের সমৃদ্ধি শান্তি তথা জগতের মঙ্গল কামনায় মহা সমারহে অনুষ্ঠিত হয়েছিল ২৯তম গীতা জন্মজয়ন্তী উৎসব।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের কথায় ," এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভক্ত অংশগ্রহণ করেছিল। প্রতিদিন কমপক্ষে দশ হাজার ভক্তের আগমন ঘটেছিলো। মানব হৃদয়কে আলোর পথে উদ্ভাসিত করার জন্যই এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। মানব জীবন থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো গীতা পাঠ। প্রত্যেক হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে পাঠ শুরু হোক গীতা ।"

TV 19 Network NEWS FEED

ট্রাম্প প্রশাসনকে বিন্দুমাত্র ভয় পাই না , মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষের পাল্টা জবাব পোপ লিওর

ট্রাম্প প্রশাসনকে বিন্দুমাত্র ভয় পাই না , মার্কিন...

যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের

চাঁদে সোনার প্রাসাদ , ট্রুথ সোশ্যালে আজব পোস্টের পর নেটিজেনদের রোষের মুখে মার্কিন প্রেসিডেন্ট

চাঁদে সোনার প্রাসাদ , ট্রুথ সোশ্যালে আজব পোস্টের প...

নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...

যুদ্ধের মাঝেই চাঞ্চল্যকর সিদ্ধান্ত , ইজরায়েলের গোয়েন্দা প্রধানের দায়িত্বে অভিজ্ঞতাহীন রোমান

যুদ্ধের মাঝেই চাঞ্চল্যকর সিদ্ধান্ত , ইজরায়েলের গো...

অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন

ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে মাত্র একদিন লাগবে , বৈঠক ব্যর্থ হতেই হুমকি ট্রাম্পের

ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে মাত্র একদিন লাগবে , বৈঠ...

চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের

ভয়ঙ্কর বিমান হামলায় ধ্বংস্তূপে পরিণত নাইজেরিয়ার বাজার , মৃত ২০০

ভয়ঙ্কর বিমান হামলায় ধ্বংস্তূপে পরিণত নাইজেরিয়ার...

জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়