নিজস্ব প্রতিনিধি , কেরল - আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০তম কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসর বসতে চলেছে কেরলে। অনুষ্ঠানটি চলবে আগামী ১৯শে ডিসেম্বর অবধি। এবার ফিলিস্তিনি ছবির মাধ্যমে শুভ উদ্বোধন হতে চলেছে এই মেগা উৎসবের। খবর ছড়াতেই কৌতূহল বেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
অ্যানেমারি জাসির পরিচালিত ছবিটির নাম 'প্যালেস্টাইন ৩৬'। এই চলচ্চিত্রটি একটি মহাকাব্যিক ঐতিহাসিক নাটক যা ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহকে চিত্রিত করে। উদ্বোধনী ছবিটি টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। রবিবার অনুষ্ঠানের আয়োজক কেরালা রাজ্য চলচ্চিত্রটি অ্যাকাডেমির তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে সেই বছর থেকে যখন প্যালেস্টাইন ব্রিটিশ শাসন ও ইহুদিবাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল।
অ্যানেমারি জাসিরের আর একটি ছবি 'ওয়াজিব'র জন্য তিনি ২০১৭ সালে আইএফএফকে'র গোল্ডেন ক্রো ফিজেন্ট জিতেছিলেন। চলচ্চিত্র অ্যাকাডেমির তরফে আরও ঘোষণা করা হয়েছে বিশ্বে গভীর অবদানের জন্য আইএফএফকে-এর আজীবন সম্মাননা পুরস্কার প্রখ্যাত মালির চলচ্চিত্র নির্মাতা আবদেররহমানে সিসাকোকে প্রদান করা হবে।
এই বছর চলচ্চিত্র উৎসবে সিসাকোর পাঁচটি ছবি প্রদর্শিত হবে। উৎসবে প্রদর্শিত হবে 'লাইফ অন আর্থ', 'ওয়েটিং ফর হ্যাপিনেস', ' বামকো', 'টিম্বুকটু' 'ব্ল্যাক টি'। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, লাইফ অন আর্থ। সেই বছর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট সাইডবারে প্রদর্শিত হয়েছিল। এরপর তার চূড়ান্ত সাফল্য ছিল ২০১৪ সালের 'টিম্বুকটু'।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের