নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বলিউড ইন্ডাস্ট্রিতে ফের আতঙ্ক। বিগ বস তথা সোশ্যাল মিডিয়া খ্যাত এলভিস যাদবের বাড়িতে লাগাতার গুলিবর্ষণ। হিন্দি বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের উপরে যত বার হামলা হয়েছে তার দায় স্বীকার করেছেন কুখ্যাত ডন লরেন্স বিষ্ণই ও তার দল। ফের তারকার ওপর হামলায় শোরগোল পড়ে গিয়েছে বলিউড মহলে।
সূত্রের খবর, রবিবার ভোর ৫টা নাগাদ তিন বাইকারোহী এসে লাগাতার গুলি চালায়। তিন মুখোশধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি হামলার পরই এলাকায় উপস্থিত হয় স্থানীয় প্রশাসন। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমারের উদ্যোগে দ্রুত তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে তারা। যদিও হামলার সময় বাড়িতে ছিলেন না এলভিস।
এলভিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সাপের বিষের চোরাচালান সহ দামি ফুলদানি চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিনেত্রী কুশা কপিল ও ‘বিগবস্ ১৮’ প্রতিযোগিনী চুম দারাং সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন বলেও শোনা যায়।
কয়েকদিন আগেই কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। এক মাসের ব্যবধানে দু'বার হামলা হয় তার ওপর। এর আগে সালমান খানের ওপরেও হামলা চালায় লরেন্স বিষ্ণইয়ের দল। এমনকি ভবিষ্যতেও হামলার হুমকি দেন তিনি। শুধু তাই নয়, হামলাকারীর পক্ষ থেকে জানানো হয়, সালমান ঘনিষ্ঠদের জীবন এভাবেই বিপন্ন করে দেবে তারা। তাই এবার নিশানায় এলভিস।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন