নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোবাইল রিচার্জের খরচ নিয়ে ফের চাপ বাড়তে শুরু করেছে গ্রাহকদের ওপর। Airtel তাদের বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে বড় পরিবর্তন এনেছে। চারটি পুরনো প্ল্যান সরিয়ে তার জায়গায় নতুন দামের প্ল্যান আনা হয়েছে। এই সিদ্ধান্তের পরে অন্য টেলিকম সংস্থাগুলিও দাম বাড়াতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
Airtel এর নতুন সিদ্ধান্তে ২৯৯ টাকার জনপ্রিয় প্ল্যানটি আর থাকছে না। তার পরিবর্তে গ্রাহকদের জন্য ৩৪৯ টাকার প্ল্যান রাখা হয়েছে। শুধু এই প্ল্যান নয়, আরও তিনটি রিচার্জ প্ল্যানও বন্ধ করা হয়েছে। সংস্থার পরিবর্তনের ফলে নির্দিষ্ট কিছু প্ল্যানে প্রায় ৫ শতাংশ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বেশি টাকা দিতে হবে।
এয়ারটেলের এই পরিবর্তনের পরে টেলিকম বাজারে নতুন করে দাম বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অতীতে একটি সংস্থা ট্যারিফ বদল করলে অন্য সংস্থাগুলিকেও একই পথে হাঁটতে দেখা গেছে। ফলে এয়ারটেলের পর অন্য সংস্থাগুলি রিচার্জের দাম পরিবর্তন করে কি না, এখন সেদিকেই নজর গ্রাহকদের।
এদিকে Airtel এর ব্যবসায়ও সাম্প্রতিক সময়ে বৃদ্ধি দেখা গেছে। সংস্থার কনসোলিডেটেড নিট মুনাফা ১১.৫ শতাংশ বেড়ে ৮,১৬৭ কোটি টাকা হয়েছে। ব্যবসা থেকে আয় বেড়ে হয়েছে ৫৮,৫৩৯ কোটি টাকা। পাশাপাশি EBITDA বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৫৯৯ কোটি টাকা।

কোন প্ল্যানের দাম কত বদলাল -
১. আগের ২৯৯ টাকার রিচার্জটি এখন আর পাওয়া যাচ্ছে না। তার জায়গায় ৩৪৯ টাকার প্ল্যান চালু হয়েছে, ফলে খরচ বেড়েছে ৫০ টাকা।
২. ৫৭৯ টাকার পুরনো রিচার্জটি এয়ারটেলের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন দামের প্ল্যান দেওয়া হয়েছে, ফলে আগের তুলনায় গ্রাহকদের বেশি টাকা খরচ করতে হবে।
৩. ৬১৯ টাকার প্রিপেইড প্ল্যানটিও বন্ধ করে দিয়েছে সংস্থা। একই ধরনের সুবিধার জন্য এখন নতুন মূল্যের রিচার্জ বেছে নিতে হবে গ্রাহকদের।
৪. ৬৪৯ টাকার পুরনো রিচার্জটিও আর আগের দামে মিলবে না। এই ক্যাটেগরিতেও নতুন মূল্যের প্ল্যান রাখা হয়েছে, ফলে রিচার্জের খরচ কিছুটা বাড়ছে।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের