নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানাকে ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দলের ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা ঘিরে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক চত্বরে। আর এই হানার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়লা দুর্নীতি মামলায় দিল্লিতে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আই-প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। একইসঙ্গে, সল্টলেকের আইপ্যাক অফিসেও তল্লাশি অভিযান চালায় ইডি। খবর পেতেই সশরীরে সল্টলেকে আই-প্যাকের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।
মমতার অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে এবং বাংলার গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'আজ বিকেল ৪টে থেকে সব ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদে মিছিল হবে। বিজেপির এই চুরি-ডাকাতি-লুঠের বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নামছে।'
মুখ্যমন্ত্রী আরও হুঁশিয়ারি দেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, তথ্য চুরি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের রাজনীতি করে বিজেপি যদি ভাবে বাংলায় টিকে থাকবে, তবে তারা ভুল করছে। তার স্পষ্ট বার্তা, 'বাংলাকে বিরক্ত করলে গোটা দেশ বিরক্ত হবে।' এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের