নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় নির্বাচনের দামামা বেজেই গেছে বলা চলে। একদিকে নির্বাচনের তোড়জোড় আর অপরদিকে SIR প্রক্রিয়া সব মিলিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আর এই আবহে SIR সহ একাধিক ইস্যুতে শাসক দলকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যে SIR প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আর এরই মধ্যে কমিশনের নির্দেশ অমান্য করায় রাজ্যের ৭ জন AERO কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ' এই প্রথম SIR প্রক্রিয়ায় কমিশন নিজের শক্তিকে কাজে লাগিয়েছে। যাদের সাসপেন্ড করা হয়েছে তারা কমিশনের নির্দেশ সামান্য করেছে সম্পূর্ণভাবে তৃণমূলের কথায় তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। এখন চাইলে কমিশন FIR ও করতে পারে। কমিশনের নির্দেশ অনুযায়ী ১৩ টি নথির বাইরে ভুল নথি গ্রহণ করেছিল তাই তাদের সাসপেন্ড করা হয়েছে।'
তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, 'এপারের জামাত আর ওপারের জামাত মিলেমিশে এক হয়ে গেছে। তাই কাঁটাতারের জমি না দেওয়ায় এবারের জামাত অর্থাৎ তৃণমূল ওপারের জামাতকে জিততে সাহায্য করবে। এখন আবার হুমায়ুন কবীরও জুটেছে সেই দলে। আগামী এপ্রিলে ভোটে ওপারের জামাত আবার তৃণমূলকে সাহায্য করবে।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' আগামী নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা আর হিন্দুদের সুরক্ষা দুটিই প্রশ্ন যুক্ত। সীমান্তে বেশিরভাগ জায়গায় জামাতের লোকেরা জিতেছে যেটা পশ্চিমবঙ্গের জন্য খুবই ভাবনার বিষয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের