নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - ফুটবল মানেই ভয়ঙ্কর। যেকোনো মুহূর্তে সংঘাত লাগতেই পারে। সেই কারণে রেফারির পকেটে সবসময় লাল কার্ড , হলুদ কার্ড থাকে। তবে এক ম্যাচে ২৩ টি লাল কার্ড দেখানো বিস্ময়কর। যা ঘটল ব্রাজিলের একটি মাঠে। কিল চড় ঘুষিতে রণক্ষেত্রে পরিণত হল সেই ফুটবল মাঠ। ভিডিওটি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , ঘটনাটা ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের। মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ক্রুজেইরো ও অ্যাটলেটিকো মিনেইরো। ম্যাচে ক্রুজেইরো ১-০ গোলে জেতে। তবে ঘটনার সূত্রপাত অতিরিক্ত সময়ে। ম্যাচের বয়স তখন ৯০ মিনিট পার করে অতিরিক্ত ৬ মিনিটের মাথায়। ক্রুজেইরোর ফুটবলার ক্রিশ্চিয়ান ট্যাকেল করেন মিনেইরোর গোলকিপার এভার্সনকে। জবাবে তিনিও হাঁটু দিয়ে প্রতিপক্ষর বুক চেপে ধরলেন। এরপর আর কে কাকে সামলায়। শুরু হয় ধুন্ধুমার কাণ্ড।
সতীর্থকে আক্রান্ত হতে দেখে ক্রুজেইরোর ফুটবলাররা এসে এভার্সনকে মারধর শুরু করেন। মিনেইরোর ফুটবলাররাই বা ছাড়বেন কেন? তাঁরাও রীতিমতো উড়ে গিয়ে লাথি মারতে থাকেন বিপক্ষকে। দু’দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও রে রে করে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েন। তারপর প্রায় ১০ মিনিট ধরে চলল যুদ্ধ। এমনকি এক অপরকে উড়ে গিয়ে লাথি মারতেও ছাড়লেন না। গোলের মধ্যে ঢুকে পড়ে ফুটবলাররা। শেষমেষ মিলিটারি পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। মাঠে কার্ড না বের করলেও মোট ২৩ জনের নামে লাল কার্ড বরাদ্দ করা হয়। যার মধ্যে মিনেইরার ও ক্রুজেইরোর ১২ জন ফুটবলার সহ কর্মকর্তা রয়েছেন।
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের