নিজস্ব প্রতিনিধি, কলকাতা – প্রথম স্ত্রী’র সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি। তবুও বারাণসিতে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন অভিনেতা তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। বুধবার তাঁর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আগাম জামিন পাওয়ার পর কোনও মন্তব্য করেননি বিজেপি বিধায়ক।
গত ২০ জানুয়ারি হিরণের সঙ্গে মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গত ২১ জানুয়ারি রাতে মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়কে নিয়ে আনন্দপুর থানায় গিয়ে হিরণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। ভারতীয় ন্যায় সংহিতার ৮২(১), ৮৫ এবং ৫৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুযায়ী, হিরণের ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিরণ্ময় চট্টোপাধ্যায়। এদিন অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন হিরণ চট্টোপাধ্যায়। শর্তটি হল - প্রতি ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে বিজেপি বিধায়ককে হাজিরা দিতে হবে হিরণকে।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের