নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। নিত্যদিনের যানজট, ঝুঁকিপূর্ণ রেল পারাপার এবং দুর্ভোগের অবসান ঘটাতে বহিরগাছি পুরনো বাজারের অস্থায়ী রেলগেটে তৈরি হতে চলেছে সাবওয়ে। রেল কর্তৃপক্ষের অনুমোদনের পর স্থানীয় বিধায়ক অসীম বিশ্বাস ফেসবুক লাইভে এসে এই সুখবর জানাতেই এলাকা জুড়ে ছড়িয়েছে খুশির হাওয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে , রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা এলাকার বহিরগাছি পুরনো বাজার রেলগেটটি দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। গেটের পাশেই একটি বিদ্যালয় থাকায় প্রতিদিন অসংখ্য পড়ুয়াকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়। পাশাপাশি বহিরগাছি-সহ একাধিক গ্রামের বাসিন্দাদেরও এই পথ দিয়েই নিত্যযাতায়াত করতে হয়। অস্থায়ী রেলগেট হওয়ায় ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকত, ফলে নিত্যদিন তৈরি হতো তীব্র যানজট ও ভোগান্তি।স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল,নিরাপদ ও স্থায়ী যাতায়াতের স্বার্থে এখানে একটি সাবওয়ে নির্মাণ করা হোক। অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিধায়ক অসীম বিশ্বাস জানান, খুব শীঘ্রই সাবওয়ে নির্মাণের কাজ শুরু হবে।
স্থানীয় বাসিন্দা প্রদীপ অধিকারী জানান, 'এখানে আন্ডার পাস তৈরী হলে খুব সুবিধাই হয়, ভালো হয়। এটি একটি জনবহুল এলাকা, স্কুল আছে, ব্যাঙ্ক আছে, দোকান পাতি রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে বহু দুর্ঘটনা ঘটেছে। এটা হলে সুবিধা হবে, দুর্ঘটনা গুলো আর হবে না। আমাদের গ্রাম প্রতিবেশী সবার জন্যই ভালো হবে।'
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের