নিজস্ব প্রতিবিধি , পশ্চিম বর্ধমান - কিছুদিন আগে দুর্গাপুরে অসুস্থ এক আইনজীবীর উপর হামলা করে কিছু দুষ্কৃতী। এরপর প্রতিবাদে তীব্র উত্তেজনা ছড়ায় দুর্গাপুর আদালত চত্বরে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার আদালতের কাজকর্ম বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হলেন আইনজীবীরা।

সূত্রের খবর , চলতি মাসের ১১ তারিখ দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে একদল দুষ্কৃতী তাকে শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনার পর পরই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হলেও , এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ আইনজীবীদের।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুর আদালতের সহকর্মী আইনজীবীরা। তাদের অভিযোগ , প্রশাসনের নিষ্ক্রিয়তা সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে আইনের শাসন প্রশ্নের মুখে পড়েছে।

সোমবার সকাল থেকেই আদালতের কাজ স্থগিত রেখে আইনজীবীরা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। দাবি ওঠে , যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে , ততদিন এই আন্দোলন জারি থাকবে। এই ঘটনার ফলে আদালতের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়েছে। পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
দুর্গাপুর আদালতের আইনজীবী সমিতির এক সদস্য এপ্রসঙ্গে জানান , "একজন আইনজীবীকে চেম্বারে ঢুকে যেভাবে মারধর করা হয় , তা অত্যন্ত নিন্দনীয় , অমানবিক। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করছে। আমরা এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাব। যত দিন না দুষ্কৃতীরা ধরা পড়ছে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের