নিজস্ব প্রতিনিধি , কলকাতা - 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।' জিত অভিনীত এই ছবি নিয়ে উত্তেজিত চলচ্চিত্রপ্রেমী মানুষেরা। ছবির পরিচালক পথিকৃৎ বসু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ। তার জীবনী নিয়েই তৈরি এই ছবি। চিত্রনাট্য পড়ে ভীষণই মুগ্ধ ছবির অভিনেতা অভিনেত্রীরা। তবে জিতের বিপরীতে অভিনেত্রী হিসেবে কাকে দেখা যাবে এখনও নিশ্চিত হয়নি। বিশেষ চমক হিসেবে ফিরতে চলেছেন খ্যাতনামা সুরকার।
প্রায় দুই বছর পর সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন সুরকার শান্তনু মৈত্র। শেষবার দেবের প্রধান ছবিতে কাজ করেছিলেন। এবার জিতের সঙ্গে সময় কাটানোর সুযোগ। টলিউডে তাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। বহু বছর ধরে সফল সুরকার হিসেবে কাজ করছেন। ফের সেই সুযোগ। জিতের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি শান্তনু মৈত্র।
সুরকার বলেছেন, "প্রথম বার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা অনন্ত সিংহের সেই যাত্রা আমি পড়েছি। আমি এককথায় মুগ্ধ।" ছবির পরিচালকও শান্তনু মৈত্রকে পেয়ে উত্তেজিত। তিনি বলেছেন, "আমি তার অনুরাগীদের মধ্যে একজন। এই ছবিতে শান্তনুদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সেটা ভেবেই উত্তেজিত লাগছে।"
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর
এমারজেন্সি ইউনিটে রাখা হয়েছে তাকে
রাহুলের মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে ইন্ডাস্ট্রি
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়