নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভর সন্ধ্যেবেলায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক প্রাক্তন সেনাকর্মী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বামনহাট নতুন বাজার এলাকায়। আহত নরেন বর্মন (৬০)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর লাউচাপরা এলাকার বাসিন্দা নরেন বর্মন পেশায় প্রাক্তন সেনা সদস্য। শনিবার রাতে তিনি নিজের স্কুটার নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় জয়ন্ত মোদক নামে যুবকের চালানো একটি মোটরসাইকেল অত্যন্ত বেপরোয়া গতিতে এসে প্রথমে অন্য একটি বাইকে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি এরপর প্রায় ৫০ মিটার দূরে থাকা নরেনবাবুর স্কুটার ও একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খায়।
সংঘর্ষের তীব্রতায় প্রাক্তন সেনা সদস্য ছিটকে গিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটিতে সজোরে আছড়ে পড়েন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা উন্নত পরিষেবার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। ঘটনায় মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরাও সামান্য আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তাদেরও চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তরা সরকার জানান, 'মোটরসাইকেলটির গতিবেগ এতটাই বেশি ছিল যে একটি গাড়িকে ধাক্কা মেরেও সেটি থামেনি। বেশ কিছুটা দূরে থাকা স্কুটার ও সাইকেলটিকেও ধাক্কা মারে। স্কুটার চালক গিয়ে সরাসরি ইলেকট্রিক পোলে ধাক্কা খান। আমরা দৌড়ে গিয়ে দেখি ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক'।
প্রত্যক্ষর্শী সুনন্দিত কুমার জানান, 'আমরা বামনহাট থেকে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে এসে বাইকটি আমাদের গাড়িতে ধাক্কা দেয়। ওই বাইকে ৩ জন সওয়ার ছিল। এরপর তারা সামনে থাকা স্কুটারটিকে মারে। চোখের সামনে ওই ব্যক্তিকে পোলের মধ্যে ছিটকে পড়তে দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের