নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ভরাডুবির পর থেকেই তাকে ঘিরে বাড়ছিল জল্পনা। দলের কঠিন সময়ে নীরবতা, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা এবং একের পর এক বিতর্কিত মন্তব্য সব কিছুর জন্য এবার মাশুল গুণতে হল দেবাংশুকে। শেষ পর্যন্ত পদ হারাতে হল দেবাংশু ভট্টাচার্যকে। সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হল উপাসনা চৌধুরীকে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন দেবাংশু ভট্টাচার্য। দলের তরফে তৎকালীন বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে তাকেই প্রার্থী করা হয়েছিল। কিন্তু নির্বাচনে তিনি পরাজিত হন। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের ভরাডুবি রাজনৈতিক সমীকরণ বদলে দেয়। পরাজয়ের পর দলের অধিকাংশ নেতাকে যখন মাঠে নেমে সংগঠন সামলাতে দেখা গিয়েছে, তখন দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা যায়নি দেবাংশুকে। এই নীরবতা নিয়েই প্রথমে প্রশ্ন উঠতে শুরু করে।
পরে দলের অভ্যন্তরীণ সংকট, সাংসদদের বিদ্রোহ এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য করেন তিনি, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে যোগদানের প্রসঙ্গে দেবাংশুর মন্তব্য দলীয় মহলে অস্বস্তি বাড়িয়েছিল। তিনি প্রকাশ্যে বলেন, 'এই দিনটার জন্য দল দায়ী। সঠিক সময়ে শক্ত হাতে পরিস্থিতি সামলানো হয়নি।'
পাশাপাশি বর্তমান বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা যায় তার মুখে। এই পরিস্থিতিতে তৃণমূল সংগঠনে রদবদল করে সোশ্যাল মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেবাংশুকে। নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন উপাসনা চৌধুরী। দলীয় মহলে এই সিদ্ধান্তকে সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের