নিজস্ব প্রতিনিধি , তামিলনাড়ু - শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমে তৈরি শক্তিশালী ঘূর্ণাবর্ত একসঙ্গে জুড়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই সিস্টেমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। স্বাভাবিকই থাকবে রাজ্যের আবহাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৯ নভেম্বর নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর দক্ষিণ অন্ধ্রের দিকে এগোতে পারে।
আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে শুরুর দিকে বিশাখাপত্তনমের নিকটবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, দক্ষিণ তামিলনাড়ু ও কেরলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতি কিছুটা পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও জাঁকিয়ে শীত পড়ার কোনও ইঙ্গিত এখনই দিতে পারেনি হাওয়া অফিস। সকালে ও রাতে হালকা শিরশিরে অনুভূতি থাকলেও শীতের প্রকৃত আমেজ এখনও অধরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের