নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণ দমদমে ফের হাড়হিম করা ঘটনা। বুধবার রাতে এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালী প্রতিমা নিরঞ্জন শেষে এলাকায় দাঁড়িয়ে ছিলেন রঞ্জিত কর্মকার। সেই সময় স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ সুমন ব্যানার্জি ও সুশান্ত দাস সহ কয়েকজন তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই অভিযুক্তরা রঞ্জিতের গায়ে বাইক থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে ঝলসে ওঠে রঞ্জিতের শরীর।
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, রঞ্জিতের শরীরের নীচের অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, সুশান্তের পিছনে কাউন্সিলরের হাত থাকায় এলাকায় ব্যাপক দাপট দেখিয়ে বেড়ায়। তার বিরুদ্ধে মুখ খুললে হেনস্তার শিকার হতে হয়।
যদিও সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। তিনি দাবি করেন, ' সবাই একসঙ্গে পুজো করেছে। বিসর্জন নিয়ে ফেরার পথে একজনের বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। মদ্যপ অবস্থায় থাকায় সেই সময় এক বাইক থেকে অন্য বাইকে তেল ভরতে গিয়ে সিগারেটের থেকে আগুন লেগে যায়। কারোর মধ্যেই কোনো মারামারির ঘটনা ঘটেনি। সবাই এলাকার তৃণমূলের লোক কারোর মধ্যেই কোনো হিংসা নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের