নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার সকালে সল্টলেকে তীব্র উত্তেজনা। দিনদুপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুষ্কৃতীদের হামলায় জখম তৃণমূল কাউন্সিলর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সোমবার ঘটনাটি ঘটে সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে দত্তাবাদের কাছে ওয়ার্ড অফিসে পুরকর্মীদের কাজ তদারকি করছিলেন নির্মল দত্ত। সেই সময় হঠাৎই দুই যুবক মোটরবাইক নিয়ে এসে সামনে থেকে গুলি চালায় বলে অভিযোগ। তিন রাউন্ড গুলি চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নির্মলবাবু।
তবে এখানেই শেষ নয়। দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে ধরে ফেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সেই সময় বন্দুকের বাট দিয়ে নির্মলবাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমেছে। ঘটনা প্রসঙ্গ আহত তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, 'দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল, তাই চেনা যায়নি। বছরখানেক আগে ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলাম, তখন থানায় অভিযোগও করেছিলাম।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের