নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভার নতুন মেয়র নির্বাচন ঘিরে তীব্র অনিশ্চয়তা। একদিকে মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার পর প্রশাসনিক সংকট, অন্যদিকে কাউন্সিলরদের বিরুদ্ধে বাড়তে থাকা জনরোষ। এই পরিস্থিতিতে রবিবার তৃণমূল ভবনে ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক আচমকাই বাতিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার বিকেল সাড়ে তিনটেয় বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা ছিল দলের। কিন্তু বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করে দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল ভবনের সামনে বিক্ষোভের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা পৌঁছেছিল নেতৃত্বের কাছে। শুধু রাজনৈতিক বিরোধিতাই নয়, ক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছুড়ে বিক্ষোভ দেখাতে পারেন বলেও আশঙ্কা তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিকে ঘিরে জনরোষের যে চিত্র সামনে এসেছে, তার জেরেই উদ্বেগ বাড়ে দলের অন্দরে।
এদিকে, নিরাপত্তা ও ভাবমূর্তির প্রশ্নে অনেক কাউন্সিলরও প্রকাশ্যে তৃণমূল ভবনে আসতে অনীহা প্রকাশ করেন বলে সূত্রের দাবি। সেই বার্তা পৌঁছে যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। এরপর পরিস্থিতি বিবেচনা করে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মেয়র নির্বাচনের প্রক্রিয়া থেমে থাকছে না। বরং আরও গোপনীয়তার সঙ্গে তা সম্পন্ন করার প্রস্তুতি শুরু হয়েছে।
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে বেড পাওয়া যাবে
পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি
শিবির বদল নিয়ে মুখ খোলেননি সায়নী ঘোষ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...