নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীতে উচ্চপর্যায়ের বৈঠকে বাংলা রাজনীতির সমীকরণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছে প্রায় আধ ঘণ্টা বৈঠক করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ না খুললেও, আলোচনার কেন্দ্রে ছিল বাংলা ও আসন্ন নির্বাচন এমনটাই অনুমান রাজনৈতিক মহলের।
সোমবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে পৌঁছেই সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে যান তিনি। প্রায় ৩০ মিনিটের বৈঠকে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। শুধু বিধানসভা নির্বাচন নয়, রাজ্যসভা নিয়েও হয়েছে আলোচনা। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ রয়েছেন শমীক ভট্টাচার্য। তবে তার মেয়াদ শেষের পথে।
সাম্প্রতিক সময়ে সংগঠনে বড় দায়িত্ব পাওয়ার পর তাকে পুনরায় রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়েও শাহ-শুভেন্দু বৈঠকে কথা হয়েছে বলে জানা গেছে। যদি নতুন মুখ আনা হয়, তবে প্রার্থী কে হবেন সেই সম্ভাব্য নাম নিয়েও আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। পাশাপাশি বাংলার প্রাথমিক প্রার্থী তালিকা নিয়েও মতবিনিময় হয়েছে বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের