নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লি সফর শেষ করে ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই বিমানে দেখা গেল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তা ঘিরেই জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা। সিআইডি তলব এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তিন দিনের দিল্লি সফরে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোট রাজনীতি, তৃণমূলের ভবিষ্যৎ এবং জাতীয় স্তরের সমীকরণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে রাজধানীতে। কিন্তু সফর শেষে কলকাতায় ফেরার সময় মমতা ফিরলেও অভিষেক থেকে যান দিল্লিতেই।
জানা গেছে, কলকাতার বিমানে ওঠার প্রস্তুতি নিয়েও শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলান তিনি। এর মধ্যেই সই জালিয়াতি মামলায় সিআইডির পরপর তিনটি সমন এড়িয়ে যাওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তদন্তকারীরা ইতিমধ্যেই তার গতিবিধি সম্পর্কে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে বলে খবর। ফলে কলকাতায় ফিরলেই অভিষেককে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে বলে এমন আশঙ্কাকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা।
তাপস রায়কে ফোনে শুভেচ্ছাবার্তা শশী পাঁজার
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠকের পর সেই জল্পনা আরও তীব্র হয়
রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হলেন তাপস রায়
বুধবার রাতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসবেন দুই সাংসদ
বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক ডেকেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
২০২১ ভোট পরবর্তী হিংসায় উঠে আসে স্বপন সমাদ্দারের নাম
অভিষেকের গতিবিধি খেয়াল রাখতে তৎপর সিআইডি
পুরোনো মন্তব্যের জেরে বিপাকে প্রাক্তন মেয়র
বিধাননগর কেন্দ্র থেকে জয়ী হন ডা. শারদ্বত মুখোপাধ্যায়
লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে সাক্ষর রয়েছে সায়নীর
এনডিএর চা চক্রে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু
বহুতলে একজন ব্যক্তি আটকে পড়েছে বলে জানা গেছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...