নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে প্রশাসনিক পরিকাঠামোতেও বদলের ছাপ আরও স্পষ্ট। নবান্নের পর এবার বিকাশ ভবনের নামফলকের রং পরিবর্তনের উদ্যোগ শুরু হয়েছে। নীল-সাদার পরিবর্তে গেরুয়া রঙে সাজানো হবে ফলক। সরকারের এই পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক ভবনগুলিতেও ধাপে ধাপে পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই নবান্নের নামফলক গেরুয়া রঙে রূপান্তরিত হয়েছে। এবার একই পথে হাঁটছে বিকাশ ভবনও। জানা গেছে, ভবনের মূল নামফলকের রং বদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে।
তবে আপাতত শুধুমাত্র নামফলকের রংই পরিবর্তন করা হচ্ছে। বিকাশ ভবনের মূল ভবন এখনও আগের নীল-সাদা রঙেই থাকছে। নবান্নের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল প্রথমে ফলকের রং পরিবর্তন করা হলেও ভবনের বাইরের রং অপরিবর্তিত রাখা হয়। প্রশাসনিক সূত্রে আনুষ্ঠানিকভাবে ভবনের রং পরিবর্তনের ঘোষণা না হলেও ভবিষ্যতে সেই সম্ভাবনা নিয়েই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট
জাতীয় শিক্ষানীতিতে বদলাবে বাংলার স্কুল সিলেবাস
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের