নিজস্ব প্রতিনিধি , কলকাতা - 'ডিজে' মন্তব্য ঘিরে বিতর্কে এবার সিআইডির মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। তবে তদন্ত বিষয়ক কিছু বলেননি অভিষেক।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। তিনি বলেছিলেন, '৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজানো হবে।' এই মন্তব্যকে ঘিরেই অভিযোগ ওঠে যে, তার বক্তব্যে বিরোধীদের উদ্দেশ্যে পরোক্ষ হুমকির সুর ছিল। প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার তদন্তভার নেয় সিআইডি।
গত শুক্রবার অভিষেকের বাড়িতে গিয়ে তদন্তকারীরা সমনের নোটিশ দেন। সেই নোটিস মেনে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন তিনি। এরপর টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ভবানী ভবন থেকে বেরিয়ে এলেও তদন্ত সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেননি অভিষেক। সেখান থেকে তিনি সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দলীয় বৈঠকে যোগ দেন। এই বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
বিধানসভায় বদলাচ্ছে তৃণমূলের সমীকরণ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সৌগত রায়
মমতার উদ্দেশ্যে খোলা বার্তা হুমায়ুন কবীরের
শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়
সেইসময় অভিষেক উপস্থিত ছিলেন না বাড়িতে
গ্রেফতারির পরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ
পরপর তিনদিন তিনটি মামলায় জেরার মুখে অভিষেক
সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি অভিষেক
ফিরহাদের অবস্থান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা
কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জল্পনার মাঝেই মুখ খুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
অস্থায়ী কর্মীদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিয়ে তুলেছেন কুণাল ঘোষ
আগামী ১লা জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
আগামী ৭ জুলাই থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে
আগামী ৭ই ডিসেম্বর গঠিত হতে চলেছে নতুন পুরবোর্ড
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...