নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ‘দিদি গো’ গান ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের দাবি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরাজয়কে ইঙ্গিত করেই এই গান তৈরি। যা পরিবেশন করেছেন প্রবীণ সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। বিষয়টি ঘিরে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক তৈরি হতেই অবশেষে মুখ খুললেন শিল্পী।

সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে জনপ্রিয় আরবি গান ‘দিদি’র বাংলা সংস্করণ গাইতে শোনা যায় ঊষা উত্থুপকে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা। অনেকে দাবি করেন, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহেই এই গান গেয়েছেন তিনি। আবার কিছু পোস্টে অতীতের নানা অভিযোগ টেনে এনে নতুন জল্পনাও শুরু হয়। তবে ঊষা উত্থুপ জানালেন, গানটির সঙ্গে কোনও রাজনৈতিক বিষয়ের যোগ নেই।

ঊষা উত্থুপ আরও স্পষ্ট করে জানিয়েছেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মঞ্চে এই গান পরিবেশন করছেন। এটি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি গান নয় । তাছাড়াও তিনি কোনো দিন কলকাতা ছেড়ে মুম্বইয়ে স্থায়ীভাবে যাননি। ১৯৭৬ সাল থেকে এই শহরেই বসবাস করছেন । কলকাতার প্রতি তার ভালবাসার অনন্য। একইসঙ্গে তিনি অনুরোধ করেন, অকারণে যেন তাঁকে রাজনৈতিক বিতর্কের সঙ্গে জড়িয়ে ফেলা না হয়।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের