নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউডে প্রেমের গল্পের অভাব নেই, কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো পর্দার বাইরে গিয়েও কিংবদন্তি হয়ে ওঠে। ধর্মেন্দ্র ও হেমা মালিনির সম্পর্ক সেই ইতিহাসের অংশ—এক প্রেম, যা সামাজিক প্রথা, পারিবারিক বাঁধন এবং ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যেও নিজের পথ তৈরি করেছে। আর সেই পথচলার সবচেয়ে আলোচিত অধ্যায় হলো—ধর্মেন্দ্রর ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত।
সত্তর দশকের বলিউড তখন রূপালি উজ্জ্বলতায় ভরপুর। হেমা মালিনি উঠতি তারকা থেকে মুহূর্তে ‘ড্রিমগার্ল’-এ পরিণত হচ্ছিলেন। অন্যদিকে ধর্মেন্দ্র—একাধারে অ্যাকশন হিরো, রোমান্টিক প্রতীক এবং দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছবির সেটে, প্রচারযাত্রায়, কিংবা শিল্পীসভার আড্ডায়—দুজনের চোখে চোখ পড়লে যেন এক অদৃশ্য সুর বেজে উঠত। তাই ভালোলাগা থেকে ভালবাসায় পৌঁছতে বেশি দেরি হয়নি।
তবে ভালোবাসা কখনো সরল পথে হাঁটে না। ধর্মেন্দ্র তখন বিবাহিত—স্ত্রী প্রকাশ কৌর ও দুই ছেলে সানি এবং ববি। তাঁর প্রথম সংসার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তিনি তৈরি করতে চাননি। আবার হেমা মালিনির প্রতি টান এতটাই প্রবল ছিল যে তিনি তাঁকে জীবনের সঙ্গী হিসেবে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। ভারতীয় আইনে প্রথম স্ত্রীকে তালাক না দিলে দ্বিতীয় বিয়ে করা দণ্ডনীয়—এই বাধাই দুই পক্ষকে চরম দ্বিধার মধ্যে ফেলেছিল।
এমতাবস্থায় —ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন, যাতে আইনি জটিলতা ছাড়াই হেমা মালিনিকে বিয়ে করা যায়। ধর্ম পরিবর্তনের পর ধর্মেন্দ্র নাম হয় দিলওয়ার আর হেমামালিনীর নাম হয় আয়েশা । সেই সময়কালে এটি ছিল অত্যন্ত সাহসী, আবার একইসাথে বিতর্কিত পদক্ষেপ।
১৯৮০ সালে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। কোনও বৃহৎ উদযাপন নয়, কোনও আলোকঝলমলে অনুষ্ঠানও নয়— একেবারে সাদামাটা অনুষ্ঠান করে তাদের বিবাহ সম্পন্ন হয়। যে সম্পর্কটি পর্দায় বছর কয়েক ধরেই গড়ে উঠছিল, তা অবশেষে স্থায়ী রূপ পেল।
সময় বয়ে গেছে, বলিউড বদলে গেছে, নায়ক–নায়িকা বদলেছে। কিন্তু আজও তাঁদের সম্পর্কের গল্প মানুষ স্মরণ করে এক ধরনের বিস্ময় ও মমতা নিয়ে। কারণ এটি নিছক রোমান্স নয়; এটি দুই মানুষের এমন এক যাত্রা, যেখানে ব্যক্তিগত সিদ্ধান্ত, সাহস এবং ভালোবাসা একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য উদাহরণ।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের