নিজস্ব প্রতিনিধি, মুম্বই - শাহরুখ খান নামটা শুধু বলিউড নয়, গোটা বিশ্ব চেনে। এক ঝলক তাকে দেখার উদ্যেশ্যে মন্নাতের বাইরে ভিড় হয় অনুরাগীদের। তাকে ঝলক দেখা মানেই স্বপ্ন স্বার্থক হওয়া। এমনই মনে করেন তার অনুরাগীরা। তবে নিরাপত্তারক্ষীদের করা দেখাশুনার জেরে বাড়ির ভেতরে ঢোকার জো নেই। এমনই নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ডেলিভারি বয়ের ছদ্মবেশে ঢুকলেন এক অনুরাগী।
গোটা প্রক্রিয়াই ক্যামেরাবন্দি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ডেলিভারি বয় সেজে শাহরুখের বাড়িতে ঢোকার চেষ্টা করলেন শুভম প্রজাপত নামে এক ব্যক্তি। দেহরক্ষীদের সঙ্গে কথা বলে কোনো লাভ হয়নি। তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই ফন্দি আঁটলেন। জলদি দুটি কফি অর্ডার করেন ওই ব্যক্তি। হয়তো একটি কিং খানের উদ্দেশ্যেই।কফি কিছুক্ষণের মধ্যেই চলে আসার পর ডেলিভারি বয়ের কাছ থেকে তার হেলমেট, বাইক, ব্যাগ সহ পোশাক ধার করে করে শাহরুখের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। মূল দরজার রক্ষীরা তাকে পিছনের দিক থেকে ঢুকতে বলেন। সেখানে গিয়ে দেখেন আরও এক নিরাপত্তারক্ষী।
দ্বিতীয় নিরাপত্তারক্ষীর সামনে গিয়ে বলেন কেউ কিং খানকে ভালবেসে কফি উপহার পাঠিয়েছেন। কিন্তু শাহরুখের বাড়ির রক্ষীরা এর আগেও এমন পরিস্থিতি সামলেছেন। খুব শান্ত গলায় তিনি বলেন, 'যিনি উপহার পাঠিয়েছেন তাকে ফোন করুন'। এরপরেই পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে তার। এরপর দেহরক্ষী বলেন, 'শাহরুখ ফোন করলে কফিওয়ালা নিজেই আনন্দে নাচবেন।' এরপরেই দেহরক্ষী বুঝতে পারেন সবটা সাজানো। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পরেই হেসে গড়াগড়ি খেয়েছেন অনুরাগীরা।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের