নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - জেলার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল একাধিক তৃণমূল নেতাকে। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘাসফুল শিবিরের জনপ্রতিনিধিদের গ্রেফতারির আবহ এই সমাবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
মঙ্গলবার সকাল থেকেই কোলাঘাটে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর - এই তিন জেলার সামগ্রিক প্রশাসনিক কাজ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হয়। এখানে উপস্থিত ছিলেন তিন জেলার বিধায়ক, সাংসদ ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

এদিন সভায় দেখা যায় ঘাটালের সাংসদ দেব কক্ষে প্রবেশ করেন। তাঁর ঠিক আগে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা সেখানে পৌঁছে যান। প্রশাসনিক সূত্রের দাবি, মূলত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি জেলা ভিত্তিক পরিকাঠামো উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।
এছাড়াও জানা গেছে, ২৪ ঘণ্টা আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব। সেই সাক্ষাতের পরপরই কোলাঘাটের এই প্রশাসনিক সভায় তাঁর উপস্থিতি নতুন রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
রাজ্যজুড়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন ও একের পর এক শীর্ষ নেতার গ্রেফতারি চলছে। এই পরিস্থিতিতে তিন জেলার জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক পুনর্গঠন ও রাজনৈতিক বার্তা - দুই দিক থেকেই এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন বিশ্লেষকেরা।
কুনাল ঘোষ নোটিশটি গ্রহণ করেন
তাপস রায়কে ফোনে শুভেচ্ছাবার্তা শশী পাঁজার
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠকের পর সেই জল্পনা আরও তীব্র হয়
রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হলেন তাপস রায়
বুধবার রাতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসবেন দুই সাংসদ
বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক ডেকেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
সিআইডি তলব এড়াতে বিমানবন্দর থেকেও ফিরে গেলেন অভিষেক
২০২১ ভোট পরবর্তী হিংসায় উঠে আসে স্বপন সমাদ্দারের নাম
অভিষেকের গতিবিধি খেয়াল রাখতে তৎপর সিআইডি
পুরোনো মন্তব্যের জেরে বিপাকে প্রাক্তন মেয়র
বিধাননগর কেন্দ্র থেকে জয়ী হন ডা. শারদ্বত মুখোপাধ্যায়
লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে সাক্ষর রয়েছে সায়নীর
এনডিএর চা চক্রে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু
বহুতলে একজন ব্যক্তি আটকে পড়েছে বলে জানা গেছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...