নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। সম্ভাব্য অশান্তি এড়াতে চার জেলায় চার জন সিনিয়র আইপিএস আধিকারিককে বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে থাকবে বিশেষ পুলিশ টিম। কোনো রকম গণ্ডগোল এড়াতে আগাম প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে রাজ্য প্রশাসন।
তালিকা প্রকাশ ঘিরে সংবেদনশীল পরিস্থিতির কথা মাথায় মালদহ , কৃষ্ণনগর , মুর্শিদাবাদ ও কোচবিহারে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে চার জন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে। অজয় নন্দার ওপর মালদহ জেলার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। নদীয়া পুলিশ জেলায় দায়িত্বে থাকছেন গৌরব শর্মা।
অন্যদিকে, মুর্শিদাবাদ পুলিশ জেলার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রশিদ মুনির খান আর কোচবিহারে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকছেন সুনীল কুমার যাদব। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যেকের সঙ্গে বিশেষ পুলিশ দল থাকবে, যাতে কোনও গন্ডগোলের খবর মিললেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তালিকা প্রকাশের সময় যাতে কোনও উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেই মূল নজর প্রশাসনের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের