নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই। কয়েক লক্ষ ভোটারের নাম বিচারাধীন। আবার বৃদ্ধ থেকে শুরু করে তরুণ অনেকের নাম ডিলিটেড। জেলাগুলো থেকে সাধারণ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশন সহ বিজেপিকে তুলধনা করেছেন সকলে। নাম তোলা নিয়ে প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। এবার তেমনই চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগণায়।
সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগণার ৩ জন ভোটারের নামের পাশে চূড়ান্ত প্রকাশিত তালিকায় দেখা গেছে ডিলিটেড। তারা প্রত্যেকেই দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্র নারায়নপুর উত্তরপাড়ার। তাদের নাম , বাবলু মন্ডল , সমরেশ তুং , দশমী পাত্র। এখন নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সংশয় দেখা দিয়েছে এই তিন পরিবারে। রাজনৈতিক মহল যেভাবে উত্তপ্ত হচ্ছে সেই জায়গায় তারা কি ফের নাগরিকত্ব ফিরে পাবে , এইভেবে চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। নির্বাচন কমিশনের চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।
ঘটনা প্রসঙ্গে সমরেশ তুং বলেছেন , "আমার বাবা , ঠাকুরদা সকলেই এখানে ভোট দিয়েছেন। আমার পরিবারের বাকি সকলের নাম রয়েছে কিন্তু আমার নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প মেরে দিয়েছে। এটার মানে বুঝতে পারছিনা আমি। কিভাবে নাম তুলব সেটাও জানিনা। আদৌ তোলা যাবে কিনা সেটাও জানিনা।"
বাবলু মণ্ডল মুরগির মাংস বিক্রি করে সংসার চালান। এখনও রোজ কাজ করছেন তবে মাথায় ঘুরছে তার ভোটার লিস্ট। কাজে মন বসছেনা। শুধু তাই নয় , ভাবছেন পাকাপাকিভাবে কি নাগরিকত্ব হারিয়ে ফেললেন? তার স্ত্রী বলেছেন , "আমার স্বামী ২০০২ সাল থেকে ভোট দিচ্ছে তাও কেন এমন হল ভাবতে পারছিনা। বেঁচে থাকতেও আজ আমার স্বামী মৃত।"
দশমী পাত্রের ক্ষেত্রেও বিষয়টি একইরকম। তার শাশুড়ি জানিয়েছেন , "অসুস্থতার জন্য হাসপাতালে যেতে হত বৌমাকে। ছোটাছুটি সব ও করত। আজকে পরিবারের সবার নাম রয়েছে ওর নাম নেই। আমি জানিনা এবার কি হবে। সবরকম সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত হতে হবে হয়তো। আবার নাম উঠবে। নাকি সেটাও বলতে পারব না।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের