নিজস্ব প্রতিনিধি , রিয়াধ - রোনাল্ডোকে নিয়ে আলোচনা হলেই বয়স যেন কোনও গুরুত্বই পায় না। ৪০ বছর বয়সে যেখানে ফুটবলারদের শরীর ধীরে ধীরে ক্লান্তি টের পেতে শুরু করে, সেখানে তিনি এখনও যেন নিজের দৌড়ের গতি আর স্ট্যামিনা , ক্ষিপ্রতা দিয়ে তরুণদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই ব্যতিক্রমী ফিটনেসের পেছনে শুধু জেনেটিকস নয়—আছে তাঁর জীবনকে কঠোরভাবে সাজিয়ে তোলার অভ্যাস, বিজ্ঞানের ওপর আস্থা, আর নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করার এক অদম্য ইচ্ছাশক্তি।

রোনাল্ডোর দিন শুরু হয় বিশ্রামের হিসেব ঠিক রেখে। টানা ঘুমের বদলে তিনি শরীরকে ছোট ছোট বিরতি দেন—পাঁচটি ন্যাপ, মোট ছয় ঘণ্টা। শরীরের স্বাভাবিক রিদম যেন কখনো ভেঙে না যায়, সেই লক্ষ্যেই তাঁর এই অভ্যাস। তাতে অন্যদের চোখে অদ্ভুত লাগলেও, রোনাল্ডোর শরীরে এর প্রভাব নিঃসন্দেহে স্পষ্ট।
ট্রেনিং শেষ হওয়ার পর তাঁর শুরু হয় রিকভারি । ক্রায়োথেরাপি চেম্বারে দাঁড়িয়ে কয়েক মিনিটের বরফশীতল অভিজ্ঞতা তিনি নিয়মিত নেন। এতে পেশির চাপ কমে, ব্যথা নেমে যায় এবং দেহ দ্রুত ম্যাচের উপযোগী হয়ে ওঠে। সঙ্গে আছে আইস বাথ, রেড লাইট থেরাপি—শরীরের প্রতিটি অংশ যেন পরের দিনের জন্য প্রস্তুত থাকে।

তাঁর অনুশীলনের ধরনও একঘেয়ে নয়। উচ্চমাত্রার ইন্টারভাল ট্রেনিং মাঠে তাঁর দ্রুততা ধরে রাখতে সাহায্য করে। পায়ের শক্তি বাড়াতে বিশেষ ড্রিল ও যোগাভ্যাস দিয়ে লেগ মাসলের নমনীয়তা ঠিক রাখা—এসবই রোনাল্ডোর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ন অঙ্গ ।
খাওয়াদাওয়া নিয়ে তাঁর শৃঙ্খলা বেশিরভাগ ক্রীড়াবিদের কাছেই কঠিন মনে হতে পারে। একদিনে ছয়বার ছোট খাবার, যেখানে প্রোটিনই মূল ভরসা। শরীরের ভেতরের পরিবর্তন নিয়মিত নজরে রাখতে তিনি রক্ত পরীক্ষা করেন, যেন কোনো ছোট সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াতে না পারে।
হাইড্রেশনের ব্যাপারেও তিনি কঠোর। কার্বনেটেড কিংবা চিনিযুক্ত পানীয় তাঁর তালিকায় নেই। জলই তাঁর প্রধান সঙ্গী। ট্রেনিংয়ের আগে-পরে বিশেষ ইলেক্ট্রোলাইট দ্রবণ নিয়ে শরীরের শক্তির ভারসাম্য ঠিক রাখেন তিনি।

রোনাল্ডোর ফিটনেস যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাঁর কোষীয় শক্তি উৎপাদন নিয়ে সচেতনতা। মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ করলে শরীর ক্লান্ত হয় কম, শক্তি ধরে রাখে বেশি—এ বিশ্বাসে তিনি নিজের ট্রেনিং ও পুষ্টিকে সাজান। এই লক্ষ্যেই হয়তো তাঁর শরীর এখনও ৭ শতাংশের কাছাকাছি চর্বি ধরে রাখতে সক্ষম।

রোনাল্ডোর ফিটনেস-রুটিন দেখে মনে হয়, তাঁর সাফল্যের পথ এত দীর্ঘ নয়—বরং যত্নে সাজানো, বিজ্ঞানভিত্তিক এবং ব্যক্তিগত শৃঙ্খলায় বাঁধা। বয়স তাঁকে ধীর করেনি, বরং আরও নিখুঁত হতে শিখিয়েছে। তাই হয়তো আজও তিনি মাঠে নামলে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা আগের মতোই প্রত্যাশায় বুক বাঁধে—এই মানুষটি আবারও প্রমাণ করবেন, বয়স কেবলই একটি সংখ্যা।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা