নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়িঘাটায় মেট্রোর আটকে থাকা কাজ ঘিরে নতুন আইনি মোড়। হাইকোর্ট ১৫ ফেব্রুয়ারির মধ্যে পিলার নির্মাণ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফলে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের গুরুত্বপূর্ণ এই অংশ ঘিরে জটিলতা আরও বেড়েছে।
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণ বহুদিন ধরেই চলছে। কিন্তু চিংড়িঘাটা মোড়ে এসে আটকে রয়েছে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাত্র ৩১৬ থেকে ৩৬৬ বর্গমিটার জায়গায় পিলার নির্মাণ বাকি থাকলেও, সেই কাজ সম্পূর্ণ করতে বাইপাসে ট্রাফিক নিয়ন্ত্রণ বা আংশিক বন্ধের প্রয়োজন। অভিযোগ, সেই অনুমতি না মেলায় কাজ এগোচ্ছে না। এই ইস্যুতে জল গড়ায় হাইকোর্টে।
কেন্দ্র, রাজ্য সরকার, নির্মাণকারী সংস্থা আরভিএনএল এবং সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে একাধিক বৈঠকও হয় আদালতের নির্দেশে। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িঘাটায় মেট্রোর পিলার নির্মাণ শেষ করতে হবে। সেই কারণে তিন রাত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা সহ কোন কোন দিনে তা হবে সে তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে আরভিএনএলকে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।
কিন্তু এই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে প্রকল্পের ভবিষ্যৎ আপাতত নির্ভর করছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপর। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের এই টানাপোড়েনের মধ্যে চিংড়িঘাটা মেট্রোর কাজ ক্রমশ জটিল হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা