নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে ক্রমেই চড়ছে উত্তাপ। ভোটের রণকৌশল সাজাতে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। বারবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ধারাবাহিকতায় ফের রাজ্যে আসছেন অমিত শাহ।
সম্প্রতি জানুয়ারির ৩০ তারিখ বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন রাতেই শহরের এক হোটেলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন শাহ। পরদিন ব্যারাকপুরে দলের কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। কয়েকদিনের ব্যবধানে ফের রাজ্যে আসছেন শাহ।
জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি দুদিনের জন্য বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় ওই সময় কোনও প্রকাশ্য সভা বা রাজনৈতিক সমাবেশ করবেন না তিনি। পরিবর্তে, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন তিনি। আর সেই বৈঠকেই ছাব্বিশের ভোটের রণকৌশল চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
বছরের শুরু থেকেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সক্রিয়তা বাড়িয়েছে শাসক ও বিরোধী উভয় শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের সভা, জনসংযোগ কর্মসূচি চলছে। তৃণমূল কংগ্রেস যেমন সংগঠন শক্ত করতে ব্যস্ত, তেমনই রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে গতি বাড়িয়েছে বিজেপিও।
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের