নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। পাঁচ বছর পর, ছাব্বিশের নির্বাচনের আগে ফের সেই স্লোগান ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। শাসক-বিরোধী দুই শিবিরেই এখন ‘খেলা হবে’ নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য বার্তা যুদ্ধ।
২০২১ সালের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে মাঠে নেমেছিল শাসক দল। এই স্লোগানের পাল্টা জবাব দিয়েছিল গেরুয়া শিবিরও। বিজেপির তরফেও নির্বাচনী ময়দানে নামার বার্তা দিয়েছেন দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এর মধ্যেই চমক দিয়ে ‘খেলা হবে’ স্লোগান শোনা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে শুক্রবার সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, 'খেলা হবে। একুশের মতো খেলা হবে। একুশে খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে।'
শুধু তাই নয়, শাসক দলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, 'খেলা তোমরা দেখতে থাকবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।' একুশের নির্বাচনের পর ফের একবার নন্দীগ্রাম হয়ে উঠেছে হাইভোল্টেজ কেন্দ্র। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলের স্মৃতি টেনেই এদিন নন্দীগ্রাম থেকেই ফের রাজনৈতিক বার্তা দেন বিরোধী দলনেতা।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের