নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত শহর মুহূর্তে রূপ নিল আতঙ্কের নগরীতে। জনসমাগমে ভরা রাজাবাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হল এক ফল বিক্রেতাকে। দিনের আলোয় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত ব্যক্তির নাম মেহবুব আলম। তিনি দীর্ঘদিন ধরে রাজাবাজার এলাকায় ফল বিক্রি করতেন। সোমবার সকাল ১০ টা নাগাদ হঠাৎই এক ব্যক্তি এসে হাজির হয় ফল বিক্রেতার দোকানে। কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযুক্ত আচমকা মারধর শুরু করে মেহবুব আলমকে।
এরপরেই অভিযুক্ত ব্যক্তি ফলের দোকানে থাকা ছুরি তুলে নিয়ে মেহবুব আলমকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। একের পর এক আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ফল বিক্রেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফল বিক্রেতার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহমার্স্ট স্ট্রিট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। হামলার পরেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। কী কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের