নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বন্যা বিধ্বস্ত এলাকায় এসে মানুষের কথা না শোনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন দুর্গতরা। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের কুর্শামারিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর শেষে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ত্রাণ শিবির চত্বর। বন্যার পর বিপর্যস্ত জনজীবনে সাহায্যের হাত বাড়ানোর প্রত্যাশায় ছিলেন দুর্গতরা।
সূত্রের খবর, বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির একাধিক গ্রাম। সেই পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার কুর্শামারির ত্রাণ শিবিরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংক্ষিপ্ত সফরে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শিবিরের পরিস্থিতি ঘুরে দেখেন। কিন্তু সফর শেষ হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, শুভেন্দু অধিকারী ত্রাণ শিবিরে এসে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেননি, তাদের সমস্যার কথা শোনার সুযোগ দেননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'আমরা ত্রাণ নিতে আসিনি, আমাদের দুর্দশার কথা জানাতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শুনল না। বিরোধী দলনেতা আশপাশের বন্যাপীড়িত এলাকা কিংবা ভাঙা নদীবাঁধ পরিদর্শন না করেই ফিরে যান।' এই ঘটনায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দুর্গতদের মধ্যে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা