নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - প্রকৃতির রোষানলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই বন্যা বিধ্বস্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সোমবার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার বার্তা দেন তিনি।
সূত্রের খবর, শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। বন্যা ও ধসের কার্যত ভেসে গেছে একাধিক এলাকা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বন্যায় মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও নিখোঁজ একাধিক মানুষ। সোমবার বন্যা বিধ্বস্ত এলাকা খতিয়ে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিন বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নাগরাকাটা, হাসিমারা সহ আশেপাশের একাধিক বন্যা কবলিত এলাকায় যান তিনি।

স্থানীয়দের সঙ্গে সরাসরি সংলাপ চালিয়ে তিনি তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য তৎপর থাকার প্রতিশ্রুতি দেন। এলাকার অবকাঠামো, জলবন্দি মানুষের দুর্যোগ মুক্তিকরণ এবং প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খোঁজও নেন তিনি।

শমীক ভট্টাচার্য বলেন, 'এই দুর্যোগের সময় আমাদের রাজনীতির কথা না ভেবে মানুষের পাশে থাকা দরকার। সবরকম কার্যকরী সহায়তা যাতে তারা পায় সেদিকেই লক্ষ্য রাখা উচিত।' প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করেন বিজেপি রাজ্য সভাপতি।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের