নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দি বেঙ্গল ফাইলস। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির ট্রেলার বাতিল করা হল কলকাতায়। শুক্রবার সমাজমাধ্যমে এই একটি ভিডিও শেয়ার করে এই খবর জানিয়েছেন পরিচালক। আগেই ছবি নিয়ে তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। অভিযোগকারীর দাবি, এই ছবিতে একাধিকবার ধর্মকে আঘাত করা হয়েছে। তাই এই ছবি যেন বাতিল করা হয়। তৃণমুল স্তর থেকেও এক নেতা পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। এই ট্রেলার লঞ্চে বাঁধা দিয়েছে শীর্ষস্থানীয় থিয়েটার চেইন।
ভক্ত ও অনুরাদীদের উদ্দেশ্যে সমাজমাধ্যমে এই বার্তা দিয়েছেন পরিচালক। প্রথমে শুক্রবার একটি সিনেমা হলে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ট্রেলারটি উন্মোচন করার পরিকল্পনা করেছিলেন। তবে আয়োজকরা তা বাতিল করে দেন। থিয়েটার চেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক চাপেই এই ট্রেলার লঞ্চে বাঁধা দেওয়া হয়েছে। তারা কোনরকম রাজনৈতিক দ্বন্দ্ব চায়না। তবে বিবেক অগ্নিহোত্রীর তরফে পাল্টা জানানো হয়েছে, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি।
ভিডিওটি শেয়ার করে ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন বিবেক। তিনি ক্যাপশনে লিখেছেন, "কলকাতায় এসে জানতে পারলাম ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কে আমাদের কণ্ঠস্বর দমন করতে চায়? আর কেন? কিন্তু আমাকে চুপ করা যাবে না। কারণ সত্যকে চুপ করানো যায় না। ট্রেলারটি কলকাতায় মুক্তি পাবে। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে আমাদের বাক স্বাধীনতাকে সমর্থন করুন।"
পরিচালক বলেছেন, "আমাদের কাছে লঞ্চের জন্য সমস্ত অনুমতি সহ চিঠিপত্র ছিল। তাই আমাদের পুরো দল কলকাতায় এসেছিল, কিন্তু এখন আমাদের জানতে হবে যে কেন অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।" তিনি যোগ করেছেন, " থিয়েটার চেইন রাজনৈতিক চাপ কে অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে দাবি করেছে। কারণ তারা রাজনৈতিক অস্থিরতা চায়নি। এটি আমাদের গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের