নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের দামামা বাজতেই প্রার্থী তালিকা প্রকাশে ঝাঁপ দিল বামফ্রন্ট। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণা হওয়ার একদিনের মধ্যেই প্রথম দফায় ১৯২ জন প্রার্থীর নাম প্রকাশ করল বামফ্রন্ট। সাংবাদিক বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। সেখানেই তিনি জানান, শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক ইতিবাচক হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এই তালিকায় একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে সিপিএম। যাদবপুর কেন্দ্র থেকে লড়বেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে যুব নেত্রী মীনাক্ষী মুখার্জীকে। পানিহাটি কেন্দ্র থেকে লড়বেন কলতান দাশগুপ্ত।
এছাড়াও দমদম উত্তর কেন্দ্রে তরুণ মুখ দীপ্সিতা ধর। বরানগরে লড়বেন সায়নদীপ মিত্র। কামারহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনস মুখোপাধ্যায়। উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ আসন শরিক দলগুলির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। মেখলীগঞ্জে প্রার্থী কমল রায়, মাথাভাঙায় খগেন বর্মণ, কোচবিহার উত্তর কেন্দ্রে প্রণয় কাঞ্জি এবং দিনহাটায় প্রার্থী হয়েছেন বিকাশ মণ্ডল। তবে প্রথম দফার তালিকায় নাম নেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশাপাশি দলের তরুণ মুখ শতরুপ ঘোষও এবারের নির্বাচনে লড়ছেন না।
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের