নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই জোর প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। রবিবার রাতেই পশ্চিমবঙ্গে পৌঁছেছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সোমবার থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৈঠক। রাজ্যের শাসক দল সহ সব রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছেন কমিশনের কর্তারা।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি নির্বাচন কমিশনার সুখবীর সিং সাঁধু এবং বিবেক জোশী। সোমবার সকালে রাজারহাটে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তারা। এরপর রাজ্য প্রশাসনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে কমিশনের। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিজেপির তরফে উপস্থিত তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়।
সিপিএমের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আফরিন বেগম এবং শমিক লাহিড়ী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে থাকার কথা রয়েছে ফিরহাদ হাকিম, রাজীব কুমার এবং চন্দ্রিমা ভট্টাচার্যের। ইতিমধ্যেই ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর পরেই দ্রুত গতিতে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের