নিজস্ব প্রতিনিধি , মালদহ - বন্ধুর পরিচয় ব্যবহার করে ভুয়ো সোশ্যাল প্রোফাইল খোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আর তার জেরেই প্রাণ হারাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মানিকচক এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবনগরের বাসিন্দা শেখ সোহেল এবং শেখ আমরাজ দুই বন্ধু। দু’জনেই সাহেবনগর হাই স্কুলের পড়ুয়া। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় তারা। অভিযোগ, আমরাজ তার সহপাঠী সোহেলের ছবি ব্যবহার করে সোশ্যাল মাধ্যমে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। সেই প্রোফাইল থেকে ১ মাসের বেশি সময় ধরে অশালীন ছবি আপলোড করতে থাকে। পাশাপাশি গ্রামের একাধিক তরুণীর কাছে কুপ্রস্তাব পাঠানোর কথাও সামনে এসেছে। সোহেলের ছবি থাকায় দোষারোপের চাপ পড়ে তার উপরেই।

পরিবারের দাবি, পরে বিষয়টি জানতে পেরে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমরাজের সঙ্গে কথা বলতে যায় সোহেল। তখন দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরাজের বাবা শেখ ফিজুর হঠাৎ বাঁশ দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। ফলে অচৈতন্য হয়ে পড়ে সে। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে সোহেলের মাকেও হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তার। খবর গ্রামে পৌঁছাতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
এ বিষয়ে অন্য সহপাঠী সিমরান জানায়, 'শুরুর দিকে সোহেল বুঝতে পারেনি কে এই কাজ করছিল। পরে সন্দেহ হওয়ায় ওই অ্যাকাউন্টে ফোন করলে আমরাজ কথা বলে। তখনই সব পরিষ্কার হয়। সেদিন কথা বলতে গেলে হঠাৎ আমরাজের বাবা মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। মাটিতে পড়ে যাওয়ার পরেও মারধর চলতে থাকে। আমরা থামানোর চেষ্টা করলেও শোনেননি। দোষীদের শাস্তি চাই'।
প্রতিবেশী রূপালী বিবি বলেন, 'পরীক্ষা শেষের পর সোহেল মাসির বাড়িতে ছিল। ফিরে এসে বিষয়টি জানতে পারে। শুধুমাত্র নিজের নামে খোলা প্রোফাইল বন্ধ করতে বলেছিল। তাতেই এমন পরিণতি। শেষে অনেক কষ্টে আশপাশের মানুষজন তাকে উদ্ধার করেন। মৃত্যুর বদলা মৃত্যু। দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের