নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড জগতকে বিদায় জানিয়েছেন। মালায়ালম ছবির দৌলতে নিজের নতুন পরিচিতি ফিরে পেয়েছেন। বলিউড থেকে বেরিয়ে গিয়েই অবসাদ কাটিয়ে উঠতে পেরেছেন, ছাড়তে পেরেছেন মদের নেশা। নিজেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা তথা পরিচালক অনুরাগ কাশ্যপ। বলিউড থেকে সরে গিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। দাবি অনুরাগ কাশ্যপের। এমনকি বলিউডের পরিচালকরা নাকি তাকে এড়িয়ে চলেন বলেও জানিয়েছেন অনুরাগ।
অনুরাগ কাশ্যপ বলেছেন, "হিন্দি পরিচালকেরা আমাকে এড়িয়ে চলেন। তাদের মনে হয় আমি দুঃসংবাদের কারণ। আমি কথা বলার সময় শাক দিয়ে মাছ ঢাকতে পারিনা। ফলে আমার সঙ্গে মিশলে তারা হয়তো বিশেষ কোনও প্রযোজনা সংস্থার থেকে কাজ পাবেন না বা বিশেষ কোনও মানুষ দুঃখ পাবেন। এমনই মনে করেন তারা। তবে এখন অনেক সঠিক জীবনযাপন করছি। আমি খুশি আছি , অনেক অনুপ্রেরণা পাই।"
পরিচালক আরও বলেছেন, "আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে ঠিকই তবে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি। আমি পুরোপুরি হিন্দি ছবি দেখা বন্ধ করে দিই।নতুন পরিচালকের ছবি দেখা শুরু করি যারা প্রথমবার সিনেমা বানাচ্ছেন। আমি মালয়ালি ছবি দেখা শুরু করি।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের