নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নাবালিকার অকাল মৃত্যু ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামালদহে। নিহত কিশোরীর নাম ভূমিকা বর্মন (১৫)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ পুলিশ। 'নাবালিকার সঙ্গে হওয়া অন্যায়ে অভিযুক্তের ফাঁসি চাই'- বলে স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকা জামালদহ তুলসীদেবী হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। চলতি বছরে তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ে। বাবা কাজের সূত্রে থাকেন ছত্তিশগড়ে। বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফিরে আসে। এরপর ফোনে কারও সঙ্গে কথাকাটাকাটি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডাকাডাকি করে সাড়া না মেলায় উদ্বেগ বাড়ে।

বাধ্য হয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে দেখা যায়, ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে ভূমিকা। দ্রুত উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, হুমায়ুন কবির নামে এলাকার এক যুবকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল।
পরে ওই যুবক মিথ্যা আশ্বাস দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিয়ে না করলে প্রাণনাশের হুমকি, মোবাইলে ব্ল্যাকমেইল ও মানসিক চাপ দেওয়ার অভিযোগও ওঠে। এই সব কারণে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নাবালিকা বলে পরিবারের দাবি। থানায় তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষুব্ধ প্রতিবেশী ও আত্মীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে সব তথ্য প্রমাণ যাচাই না করেই কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সবকিছুর যথাযথ প্রমাণ মিললে ধৃত যুবকের আইন অনুযায়ী শাস্তি হবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা