নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিনোদন জগতে আরও নক্ষত্রপতনে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সতীশ শাহ। কিডনি বিফলে গিয়ে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বলিউডের অন্যতম সেরা অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "সতীশ শাহ জির প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ। তিনি আজীবন ভারতীয় বিনোদুনিয়ার কিংবদন্তি শিল্পী হিসেবে সকলের মনে জীবিত থাকবেন। তাঁর অভিনয়ে হাস্যরস ও সর্বকালের সেরা অভিনয় হাসির রসদ জুগিয়েছে সকলকে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।"
বলিউডে একাধিক ভাল ছবি উপহার দিয়েছেন সতীশ শাহ। বিগত চার দশক ধরে অভিনয় জগতে নিজের ছাপ ফেলেছেন। হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘ওম শান্তি ওম’-এর মতো একাধিক সুপারহিট সিনেমায় নজর কেড়েছে তাঁর অভিনয়। টেলিপর্দাতেও সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে তাঁর অভিনীত ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রটি এখনও সকলের মনে অন্য জায়গা নিয়ে আছে।
পরিচালক অশোক পন্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লিখেছিলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিডনি বিফলে গিয়েই মারা গেছেন। তাঁর মৃত্যু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনাদায়ক।" জনি লিভারও অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের