নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিজেপি করার অপরাধে বৃদ্ধ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে জগদ্দল বিধানসভায়। আক্রান্ত ব্যক্তি নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সদস্যকে আটক করেছে পুলিশ। বিষয়টি ঘিরে এখন এলাকায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথের বাসিন্দা অলোক দাস (৬৮) বিজেপির একজন সক্রিয় কর্মী। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ মাদরাল মোড়ে চা খেতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। অভিযোগ, সেই সময় তার ওপর চড়াও হন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রবীর ঘোষ ওরফে ধান বাবু। তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা চালানো হয় বলে দাবি পরিবারের। এরপর প্রাণ বাঁচিয়ে কোনওরকমে নিজের বাড়িতে ফিরে আসেন ওই প্রৌঢ়। তারপরই তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

খবর পেয়েই হাসপাতালে রোগীকে দেখার পর শিবদাসপুর থানায় অভিযোগপত্র জমা দেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার ও মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। গেরুয়া শিবিরের দাবি, ওই ব্যক্তি অত্যন্ত সাধারণ ও স্বল্পবিত্ত পরিবার থেকে উঠে আসা, যিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এমনকি খুনের চেষ্টাও চালানো হয়েছে। পাশাপাশি শাসক শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে।
আক্রান্তের স্ত্রী দীপালি দাস জানান, 'সন্ধ্যায় একটু বেরিয়েছিলেন তিনি। প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে কাঁদতে কাঁদতে বললেন যে বাবু ঘোষ তাকে মেরেছেন। আমার স্বামীকে হুমকি দেওয়া হয়েছে যে বিজেপি করলে পা ভেঙে দেওয়া হবে। আমার একটা পা নেই, এখন কীভাবে সংসার চালাব জানি না। এই তৃণমূল নেতা ঘর পাইয়ে দেওয়ার নামে বহুদিন আগে ৫০০০ টাকা নিয়েছিলেন, কিন্তু রাজনীতি করার জন্য কাজও করেননি আর অর্থ ফেরত দেননি'।
ফাল্গুনী পাত্র জানান, 'শাসকদলের গুন্ডাবাহিনী নিরীহ ও গরিব মানুষের মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশনের কড়াকড়ি থাকা সত্ত্বেও এই হার্মাদরা সাধারণ ভোটারের ওপর অত্যাচার করছে। তৃণমূলের সদস্য বলেই সে মারার সাহস পেল। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের ওপর এমন হামলা আমরা মানব না। ২০২৬ সালে রাজ্যের মানুষ এই সন্ত্রাসের যোগ্য জবাব দেবে'।
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...