নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল। ফল ঘোষণার আগেই সাংবাদিক বৈঠকে বড় দাবি করল তৃণমূল কংগ্রেস। বাংলা থেকে বিজেপিকে বিদায় দেওয়ার ডাক তৃণমূলের।
ভোটপর্ব শেষ হতেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখানেই কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, ' বিজেপি এবার বাংলায় ৫০ পার করতে পারবে না, বাংলার মানুষ তাদের প্রত্যাখান করছে।' একইসঙ্গে, শাসক দলের জয় নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় কুণাল ঘোষের গলায়। তার বক্তব্য, ' তৃণমূল কংগ্রেস ২৩৫-র বেশি আসন নিয়ে, কত আসন, সেটা আরও কিছুক্ষণ পর বোঝা যাবে। ২৩৫-র বেশি আসন নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী আবার ফিরছেন।'
দলের পক্ষ থেকে আরও জানানো হয়, ' আমরা বাংলার মা-বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত। তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে এটা বিজেপি জানে। সেই জন্য ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হল।'
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা