নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কালবৈশাখীর দাপটে নদীর পাড়ে নৌকা উল্টে আটকে পড়লেন মাঝি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ ৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকদ্বীপের বাসিন্দা হরিপদ দাস পেশায় একজন মাঝি। প্রতিদিনের মতো সোমবার বিকেলেও নিজের নৌকা নিয়ে মুড়িগঙ্গা নদীতে গিয়েছিলেন তিনি। এমন সময় আচমকা শুরু হয় বিধ্বংসী ঝোড়ো হাওয়া। প্রকৃতির রুদ্ররূপের মুখে পড়ে তিনি তড়িঘড়ি নৌকাটিকে এলসিডি জেটির কাছে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু জেটির নিকটে পৌঁছতেই ঝড়ের প্রবল বেগে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উল্টে যায়।

সেই সময় তিনি রেলিং আঁকড়ে কোনওরকমে উপরে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পরে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। কিন্তু দুর্যোগের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেই মুহূর্তে আশপাশে কেউ উদ্ধারকাজে নামার সাহস পাচ্ছিলেন না। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। উত্তাল ঢেউয়ের তোড় সামলে নদীতে বড় কাছি ফেলে দীর্ঘ প্রয়াসে ওই ব্যক্তিকে নিরাপদে তোলা হয়। নতুন জীবন ফিরে পেয়ে মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে তাঁর।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, 'হরিপদদাকে আমরা চোখের সামনে আটকে থাকতে দেখছিলাম। দমকা হাওয়ার বেগ এতটাই ছিল যে নামার উপায় ছিল না। ভয় লাগছিল কোনওভাবে জলে পড়ে গেলে এই পরিস্থিতিতে উঠে আসা কার্যত অসম্ভব। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দড়ি ফেলে উদ্ধার করায় বড় বিপদ এড়ানো গেল। এমন ভয়ংকর দৃশ্যের সাক্ষী থাকব, তা কখনও ভাবিনি'।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...