নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতায় আসার পর থেকেই সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিয়েছে বিজেপি। আর সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় বৈঠকে তিনি জানিয়ে দিলেন, দলবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না, এমনকি বিধায়কদেরও নয়।
রবিবার বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে সংগঠনের শৃঙ্খলা ও জনমুখী ভাবমূর্তি বজায় রাখার প্রশ্নে কঠোর বার্তা দেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় জানান, পার্টি অফিস দখল, তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি বা বাড়ি দখলের মতো অভিযোগ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দলের প্রত্যেক নেতার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
শমীকের বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল বিধায়কদের উদ্দেশে তার কড়া হুঁশিয়ারি। তিনি বলেন, ' অনেকে আছেন যারা এইসব কাজে মদত দিচ্ছেন। বিধায়করাও যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে তাদের কেও রেওয়াত করা হবে না। ৫-৭ জন বিধায়ককে বের করে দিলেও দলের কোনও সমস্যা হবে না। পার্টিতে যা ইচ্ছা করা যাবে না, তৃণমূলী সংস্কৃতি চলবে না।'
বৈঠকে উপস্থিত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলও একই সুরে নেতাদের আত্মসমালোচনার আহ্বান জানান। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার এই বিষয়গুলি নিয়ে রাজ্য সভাপতিকে সতর্ক করতে হচ্ছে। সংগঠনের কর্মপদ্ধতি ও আদর্শ মেনে চলার উপর জোর দেন তিনি। এরপরই শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতির নির্দেশে নিউ বারাকপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি তিতু সরকার, সহ-সভাপতি তীর্থ মিত্র এবং উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সম্পাদক নিত্য মিত্রকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের