নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা যেন একেবারে আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যের আবহেই। বিধানসভায় প্রবেশের আগে সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গার্ড অফ অনার, পুজো-পাঠ এবং শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হল তার বিধানসভা সফরের প্রথম দিন।
বুধবার সকালে বিধানসভা চত্বরে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা তাপস রায়। প্রথা মেনে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর তিনি ভীমরাও রামজি অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন। তারপর মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষে গিয়ে পুজো দেন শুভেন্দু।
সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ঘণ্টা বাজিয়ে ভক্তিভরে পুজো করছেন তিনি। পাশে রয়েছেন পুরোহিত, বাজছে শঙ্খধ্বনি। পরে অধিবেশন কক্ষে গিয়ে প্রথম বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, খুব শীঘ্রই হয়তো নন্দীগ্রাম আসনটি ছাড়তে চলেছেন তিনি।
শুভেন্দুর পর একে একে শপথ নেন রাজ্যের মন্ত্রীসভার অন্যান্য সদস্যরাও। তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং নিশীথ প্রামাণিক। প্রথম দফায় উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের প্রায় ৮০ জন বিধায়কের শপথগ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিতীয় দফায় নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়কেরা শপথ নেবেন।
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের