নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধর্মেন্দ্র , প্রেম চোপড়ার পর এবার হাসপাতালের বিছানায় গোবিন্দা। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাল সংবাদমাধ্যমকে গোবিন্দার শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে নিশ্চিত করেন। খবর ছড়াতেই ফের উদ্বেগ বেড়েছে বি টাউনে।
ললিত বিন্দাল জানিয়েছেন , বাড়িতে আচমকা জ্ঞান হারান গোবিন্দা। তখনই চিকিৎসককে ফোন করা হয়। ফোনে ওষুধ জেনে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শ মত সেই ওষুধ খাওয়ানো হয়। তবুও কোনো লাভ হয়নি। এরপরই কোনো ঝুঁকি না নিয়ে রাত ১ টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই একাধিক পরীক্ষা করানো হয় তার। এমারজেন্সি ইউনিটে রয়েছেন গোবিন্দা।
খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন গোবিন্দার। পরশু নিজেই হাসপাতালে অসুস্থ ধর্মেন্দ্রকে দেখতে যান। আজ নিজেই হাসপাতালের বিছানায়। একের পর এক অভিনেতার অসুস্থতার ঘটনায় বিদ্ধস্ত বলিউড। উল্লেখ্য , গত বছরের অক্টোবরে নিজের বাড়িতেই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছুটে গুরুতর আহত হয়েছিলেন ‘হিরো নম্বর ১’। বন্দুকটি পরীক্ষা করার সময় নাকি হাত থেকে পড়ে যাওয়ায় গুলি এসে তার পায়ে লাগে। তখনই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে।
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
টলিউডের জনপ্রিয় দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গত বছর মে মাস থেকে মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী মিশমি দাস
এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানান , গৌরি হিন্দু নন
বিতর্কিত মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক
তসলিমার ফিরে আসায় আবেগপ্রবণ বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে অনড় সোনম ওয়াংচুক
উত্তরপ্রদেশের রাজ্যপালের বক্তব্য ঘিরে নতুন করে শুরু মতবিরোধ
বন্ধুর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অনুজ সচদেবার
পোশাক নিয়ে মন্তব্যে সীমা মানার বার্তা অভিনেত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...