নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তনের বার্তা দিলেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে এবং সরকারি হাসপাতালের উপর চাপ হ্রাস করতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলিকেও নির্দিষ্ট সংখ্যক শয্যা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের জন্য সংরক্ষণ করতে হবে।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, এবার থেকে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালে মোট শয্যার অন্তত ১০ শতাংশ সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে সংরক্ষিত রাখতে হবে। এই পরিষেবা পেতে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী বা অন্য কোনও সরকারি প্রকল্পের কার্ডের প্রয়োজন হবে না। শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই রোগীরা এই সুবিধা পাবেন।
মন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরেই শয্যার সংকট একটি বড় সমস্যা। অনেক সময় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়, যেখানে চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সরকারি হাসপাতালে বেড না পাওয়া রোগীদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হবে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ' আমরা ১০ শতাংশ বেড চেয়ে নিয়েছি। ওই বেসরকারি হাসপাতালগুলি কোনও ভাবেই রোগী প্রত্যাখ্যান করতে পারবে না। আমাদের জন্য আলাদা ভাবে শয্যা সংরক্ষিত রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।' একই সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে দালালচক্র, রেফার-বাণিজ্য এবং পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের