নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দামামা বেজে গিয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচনের। আগামী মাসে ২ দফায় নির্বাচন বঙ্গে। বঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যজুড়ে প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার বীরভূমে নির্বাচনী সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এরপর মুর্শিদাবাদেও সভা করবেন তিনি।
সূত্রের খবর, এদিন দুপুর ১টা নাগাদ লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে সভা রয়েছে। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিং-এর সমর্থনে সভা করবেন অভিষেক। পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থীরাও। সভার আগে প্রার্থী অভিজিৎ জানিয়েছেন, “শুধু লাভপুর বিধানসভা এলাকা থেকেই ৫০ হাজারেরও বেশি মানুষ আসবেন।“
এরপর মুর্শিদাবাদ জেলাতে ২ টি নির্বাচনী সভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভায় পাকা দরগার মাঠে নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার। পরের দিন, অর্থাৎ, রবিবার নওদা বিধানসভা এলাকায় আমতলা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা রয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের